প্রিন্ট এর তারিখঃ Oct 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2026 ইং
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী মো. মুনির উদ্দিনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আদালতপাড়ায় যাওয়ার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।
স্থানীয় পথচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান। তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রয়াত আইনজীবীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট